প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শান্তা বারবারা শহরে এক বন্দুকধারীর গুলিতে ছয় ব্যক্তি নিহত হয়েছেন৷ গত শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া-শান্তা বারবারা বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে৷ ওই এলাকার দুই-তৃতীয়াংশ বাসিন্দাই শিক্ষার্থী৷ পুলিশ জানায়, ওই এলাকার নয়টি স্থানে অপরাধ সংঘটিত হয়েছে৷ মাথায় গুলিবিদ্ধ অবস্থায় সন্দেহভাজন বন্দুকধারীর লাশটি তাঁর গাড়িতে পাওয়া গেছে৷ তবে িতনি আত্মহত্যা করেছেন কি না, তা স্পষ্ট নয়৷ এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও সাতজন৷ বিবিসি৷