জঙ্গলমহলজুড়ে মাওবাদীদের ডাকে বন্ধ্ পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্র সমর্পণ করে আলোচনায় বসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সাত দিনের সময়সীমা প্রত্যাখ্যান করে গতকাল শনিবার মাওবাদীরা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মাওবাদী এলাকায় ২৪ ঘণ্টার বন্ধ্ পালন করছে। এদিকে মাওবাদীদের প্রতিরোধের জন্য তৃণমূল কংগ্রেসের সমর্থনে জঙ্গলমহলে গড়া হয়েছে জনজাগরণ মঞ্চ নামের একটি প্রতিবাদী সংগঠন। এই সংগঠন গতকাল জঙ্গলমহলের ঝাড়গ্রামে এক মোটরসাইকেল মিছিল করে। মিছিলকারীরা মাওবাদীদের বন্ধ্ প্রতিহত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।