প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্র ত্যাগ করে আলোচনায় বসতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান প্রত্যাখ্যান করেছে মাওবাদীরা। মমতার দেওয়া সাত দিনের সময়সীমা গতকাল শুক্রবার শেষ হয়েছে। আজ শনিবার মাওবাদীরা পশ্চিমবঙ্গের তিন জেলা—পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুরায় জঙ্গলমহলে ২৪ ঘণ্টার বন্ধ্ ডেকেছে। বনেধর সমর্থনে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় মাওবাদীরা গতকাল পোস্টার সেঁটে দিয়েছে। সেখানে বন্ধ্ পালনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের সামাজিকভাবে বর্জন ও জনবিচ্ছিন্ন করারও আহ্বান জানানো হয়েছে। জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তিরও দাবি জানিয়েছে মাওবাদীরা।অন্যদিকে, মাওবাদী প্রভাবিত নয়টি রাজ্যে কেন্দ্রীয় মাওবাদী নেতা কিষানজির সাম্প্রতিক একটি ছবি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।