জঙ্গি সন্দেহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের শহরতলির একটি ইসলামি কেন্দ্রে গতকাল বুধবার তল্লাশি চালিয়ে পুলিশ দুই ব্যক্তিকে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে। ২১ ও ৩১ বছর বয়সী ওই দুজনের নাম অপ্রকাশিত রাখা হয়েছে। তাঁরা সিরিয়ায় জঙ্গিদের হয়ে লড়াই করার জন্য যোদ্ধা নিয়োগ ও পাঠানোর কাজে জড়িত বলে অভিযোগ আনা হয়েছে। পুলিশের ১৮০ জন সদস্য ওই তল্লাশি ও গ্রেপ্তার অভিযানে অংশ নেন। অস্ট্রেলিয়ার গোয়েন্দাপ্রধান ডেভিড আরভিন গত মঙ্গলবার বলেন, বিদেশি জঙ্গি তৎপরতায় অস্ট্রেলিয়ার নাগরিকদের জড়িত থাকার পরিপ্রেক্ষিতে দেশটিতে সন্ত্রাসী তৎপরতার হুমকি বৃদ্ধির বিষয়টি তাঁদের ‘সক্রিয় বিবেচনায়’ রয়েছে। এএফপি ও রয়টার