জঙ্গি সম্পৃক্ততার কথা অস্বীকার পাকিস্তানের সামরিক বাহিনীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। সম্প্রতি দেশটির কোয়েটা শহরে শিয়াদের ওপর হামলায় দুই শতাধিক মানুষ নিহত হওয়ার পর মানবাধিকার সংগঠনগুলো সামরিক বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ তোলে।সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়া বলেন, লস্কর-ই-জাংভিসহ (এলইজে) কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সশস্ত্র বাহিনীর সম্পৃক্ততা নেই। সেনাবাহিনী জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত হতে পারে—এ ধরনের কোনো সুযোগ নেই। তবে এ ধরনের ঘটনা নজরে এলে তা খতিয়ে দেখা হবে। এএফপি।