জঙ্গিবিরোধী অভিযানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রিয়া কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। ভিয়েনা ও গ্রাজ শহরে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন সদস্যদের ধরতে প্রায় ৮শ পুলিশ অভিযান চালায়। তবে এ ধরপাকড়ের সঙ্গে গত সপ্তাহে ভিয়েনায় সন্দেহভাজন তরুণ জঙ্গির গ্রেপ্তার হওয়ার সম্পর্ক নেই। আর অস্ট্রিয়ায় শিগগিরই কোনো সন্ত্রাসী হামলার আশঙ্কা ছিল বলেও কর্তৃপক্ষ মনে করছে না। গ্রাজের অভিযোক্তা বলেন, ‘কিছুদিন ধরে চলা পরিকল্পনার অংশ হিসেবে একটি সমন্বিত অভিযান চালানো হয়।
এএফপি