জটিল-বিকল্প চিকিত্সা শুরু চাভেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের ক্যানসার নিরাময়ে ‘জটিল ও বিকল্প’ চিকিত্সা শুরু হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত বুধবার এ কথা জানিয়েছেন।রাষ্ট্রীয় টেলিভিশনে মাদুরো বলেন, ‘আমাদের কমান্ডারের বিকল্প চিকিত্সা শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। এটা বেশ জটিল ও কঠিন চিকিত্সা।’ তবে জটিল ও বিকল্প কী চিকিত্সা প্রেসিডেন্ট নিচ্ছেন, তা বিস্তারিত বলেননি ভাইস প্রেসিডেন্ট।ক্যানসারের চিকিত্সায় চাভেজের সর্বশেষ অস্ত্রোপচার হয় দুই মাস আগে। ১৮ মাসের মধ্যে চতুর্থ দফায় অস্ত্রোপচার করা হয় গত ডিসেম্বরে। এ জন্য গত ১১ ডিসেম্বর তিনি হাভানায় যান। এর পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।এ ছাড়া চাভেজ ঠিক কী ধরনের ক্যানসারে ভুগছেন, সরকারিভাবে তা জানানো হয়নি। কাজেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে অনেক গুঞ্জন সৃষ্টি হয়েছে। আর বিরোধী ও সমালোচকেরা বলছেন, বিষয়টি নিয়ে সরকার মাত্রাতিরিক্ত গোপনীয়তা দেখাচ্ছে। টেলিগ্রাফ।