প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি গতকাল সোমবার ব্যক্তিগত কারণে আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আট বছর দায়িত্ব পালন করে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন। পদত্যাগ প্রসঙ্গে বলেছেন, এটা তাঁর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। ভবিষ্যতে কী করবেন, সেটা জানেন না। তবে আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকবেন। আপাতত উপপ্রধানমন্ত্রী বিল ইংলিশ দায়িত্ব সামলাবেন। এরপর ন্যাশনাল পার্টি অভ্যন্তরীণভাবে নিজেদের নতুন নেতা বাছাই করবে।