প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে বরুণ গান্ধীকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সমালোচনামূলক মন্তব্যের জবাব দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মানেকা গান্ধী। গতকাল রোববার তিনি বলেছেন, দেশের সেবা করার অর্থ যদি বিপথে যাওয়া হয়, তাহলে দেশের জনগণই ঠিক করবে, কে ভুল পথ বেছে নিয়েছে।
কংগ্রেসের এক রুদ্ধদ্বার বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে প্রিয়াঙ্কা গত শনিবার বলেন, ‘এটা সত্যি যে, বরুণ আমার ভাই এবং তিনি সুলতানপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু তিনি গান্ধী পরিবারের কেউ—এ কথা আমি মনে করতে চাই না। গান্ধী পরিবার এ দেশের জন্য রক্ত দিয়েছে। বরুণকে শিখতে হবে, কীভাবে রাজনীতি করতে হয়। তিনি পথভ্রষ্ট হয়েছেন এবং তাঁকে সঠিক পথ দেখানো এখন জনগণের দায়িত্ব।’ টাইমস অব ইন্ডিয়া।