জনগণের জন্য লিখছি: মো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী চীনের লেখক মো ইয়ান বলেছেন, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জন্য নয়, তিনি লেখেন মানুষের জন্য। চীনের জনগণের জন্য। সম্প্রতি সমালোচকেরা, বিশেষ করে চীনের ভিন্নমতাবলম্বীরা অভিযোগ তুলেছেন, মো ইয়ান কমিউনিস্ট পার্টির পক্ষে লিখছেন। তিনি চীনের ‘সরকারি কবি’। এই সমালোচনার জবাবে মো ইয়ান এ কথা বলেন।জার্মান পত্রিকা ডের স্পিগেল-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেন মো ইয়ান। তিনি বলেন, ‘আমি বারবার বলছি, আমার লেখা চীনের জনগণের পক্ষে, দলের পক্ষে নয়। সরকারের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আমি ঘৃণা করি।’মোকে ‘সরকারি কবি’ বলে আখ্যা দেওয়ায় চীনের নির্বাসিত ভিন্নমতাবলম্বী লেখক লিয়াও ইউয়ুর সমালোচনা করেন মো। এএফপি।