প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা এই মুহূর্তে এযাবৎকালের মধ্যে সবচেয়ে কম। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের চালানো এক জরিপে অংশগ্রহণকারীদের ৫৪ শতাংশ ওবামার কর্মকাণ্ডকে সমর্থন করেন না। আর সমর্থন করেন ৩৯ শতাংশ মানুষ। গত অক্টোবরের এক জরিপে ৪৯ শতাংশ ওবামার বিপক্ষে মত দিয়েছিলেন। এএফপি।