জনবসতিহীন ভূমি কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই দশক সময়ের মধ্যে বিশ্বের জনমানবহীন এলাকার আয়তন এক-দশমাংশ কমে গেছে। বিশ্বের ২০ শতাংশ ভূমি এ শ্রেণির মধ্যে পড়ে। জনমানবহীন এলাকা বলতে বিজ্ঞানীরা বড় ধরনের মানববসতি, উন্নয়নকাজ ও শিল্প প্রতিষ্ঠানহীন অঞ্চলকে বুঝিয়ে থাকেন। নতুন তৈরি করা মানচিত্রে দেখা যাচ্ছে, বিশেষ করে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় আদিম প্রান্তর বা বনভূমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণবিষয়ক সংগঠন ‘ওয়ার্ল্ড কনজারভেশন সোসাইটি’র বিজ্ঞানীরা এ মানচিত্র তৈরি করেছেন। কারেন্ট বায়োলজি পত্রিকায় তাঁরা লিখেছেন, জনমানবহীন অঞ্চলগুলো প্রতিবেশগত ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণবিষয়ক চুক্তিগুলোতে তা উপেক্ষিত। এসব ভূমির বেশির ভাগই উত্তর আমেরিকা, উত্তর এশিয়া, উত্তর আফ্রিকা ও অস্ট্রেলিয়ায়।
বিবিসি