জনমত জরিপে এগিয়ে গিলার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বিরোধী নেতা টনি অ্যাবর্টের চেয়ে জনমত জরিপে এগিয়ে রয়েছেন। গতকাল শনিবার জরিপের এই ফলাফল প্রকাশিত হয়।দ্য সিডনি মর্নিং হেরাল্ড এবং দ্য এইজ পত্রিকায় প্রকাশিত জরিপে বলা হয়, ৫৩ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে জুলিয়া গিলার্ডের লেবার পার্টি। অন্যদিকে বিরোধী নেতা টনি অ্যাবর্টের বিরোধী জোটের পক্ষে রয়েছেন ৪৭ ভাগ ভোটার।শতকরা ৫২ জন ভোটার প্রধানমন্ত্রী হিসেবে জুলিয়া গিলার্ডকে দেখতে চান। অন্যদিকে অ্যাবর্টের পক্ষে রয়েছেন শতকরা ৩৮ ভাগ ভোটার। এক হাজার ৩৫৬ জন ভোটারের ওপর এই জরিপ চালানো হয়।২১ আগস্টের নির্বাচনে সরকারের পরিকল্পিত ৩০ শতাংশ খনি করের ভাগ্য নির্ধারিত হবে। সরকারের পরিকল্পিত তিন হাজার ৩০০ কোটি ডলারের জাতীয় ব্রডব্যান্ড সার্ভিসের ভবিষ্যত কী হবে, তাও নির্ধারিত হবে এই নির্বাচনে। বিরোধীরা বলছে, তারা নির্বাচিত হলে সরকারের এই দুটি পরিকল্পনাই বাতিল করে দেবে।এদিকে নির্বাচনী প্রচারণাকালে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, ‘আমার ধারণা আমরা অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম কঠিন লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছি।’ অন্যদিকে বিরোধী নেতা টনি অ্যাবর্ট নিজেকে আন্ডারডগ প্রার্থী হিসেবে বর্ণনা করেছেন। রয়টার্স ও আল-জাজিরা।