জনসমক্ষে জিনপিং প্যানেট্টার সঙ্গে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের গ্রেট হলে গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার সঙ্গে বৈঠক করেছেন। দুই সপ্তাহ বিভিন্ন কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার পর প্রথমবারের মতো গতকাল তিনি কোনো বৈঠকে অংশ নিলেন।দুই সপ্তাহ জনসম্মুখে না আসায় শি জিনপিংয়ের শারীরিক অবস্থা ও তাঁর রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। বৈঠকে জিনপিংয়ের সঙ্গে সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর প্যানেট্টা সাংবাদিকদের বলেন, বৈঠকে তাঁকে সুস্থ ও হাসিখুশি দেখাচ্ছিল। বৈঠকে জিনপিং বলেন, প্যানেট্টার এ সফর দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করবে। এএফপি, রয়টার্স।