জনসমক্ষে রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর জনসমক্ষে এলেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ৷ রাজা হিসেবে অভিষেকের ৬৪ বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার জনসমক্ষে আসেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন এই রাজা৷ বড় ভাইয়ের মৃত্যুর পর ১৯৪৬ সালে সিংহাসনে আসীন হলেও তিনি রাজমুকুট পরেন ১৯৫০ সালের ৫ মে৷ বর্তমানে ৮৬ বছর বয়সী রাজা ভূমিবল দেশবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র৷ কয়েক বছর ধরে কিছুটা অসুস্থ থাকায় তিনি হুইলচেয়ারে চলাচল করেন৷ রাজপ্রাসাদে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজার প্রতি শ্রদ্ধা জানাতে সংক্ষিপ্ত প্রার্থনায় বসেছিলেন ভিক্ষুরা৷ এএফপি৷