জন্মগত রোগ দূর করতে বিতর্কিত পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে প্রথম দেশ হিসেবে গর্ভধারণে ‘থ্রি প্যারেন্টস’ নামে পরিচিত নতুন এক বিতর্কিত পদ্ধতি ব্যবহার করতে যাচ্ছে যুক্তরাজ্য। অনাগত শিশুকে মা-বাবার দুরারোগ্য জন্মগত রোগ থেকে মুক্ত রাখাই এর উদ্দেশ্য।গত বৃহস্পতিবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।আইভিএফভিত্তিক ‘থ্রি প্যারেন্টস’ পদ্ধতিতে ভ্রূণ গঠনের আগেই রোগের জন্য দায়ী ডিএনএ সরিয়ে নেওয়া হয়। এ পদ্ধতিতে অসুস্থ ডিএনএকে ভালো ডিএনএ দিয়ে প্রতিস্থাপিত করা হয়। আগামী বছর ব্রিটিশ পার্লামেন্টে নতুন এ চিকিৎসাপদ্ধতির প্রচলন নিয়ে আলোচনা হবে। ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা স্যালি ডেভিস বলেন, প্রতি ২০০ শিশুর একজনের মধ্যে মাইটোকন্ড্রিয়াভিত্তিক দুরারোগ্য ব্যাধি দেখা যায়। এএফপি।