জন্মতারিখ পরিবর্তনে ভারতীয় সেনাপ্রধানের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মতারিখ পরিবর্তনে ভারতের সেনাবাহিনীপ্রধান জেনারেল ভি কে সিংয়ের আবেদন গতকাল শুক্রবার খারিজ করেছেন সুপ্রিম কোর্ট।সোমবার জন্মতারিখ পরিবর্তনে সরকারকে নির্দেশনা দিতে জনস্বার্থে ওই রিট আবেদনটি করেছিলেন ভি কে সিং। সুপ্রিম কোর্ট বলেন, বিষয়টি আইনের আওতায় পড়ে না।এর আগে রিট আবেদনে জেনারেল ভি কে সিং উল্লেখ করেন, তাঁর প্রকৃত জন্মদিন ১৯৫১ সালের ১০ মে। যদিও সেনাবাহিনীর নথিতে তাঁর দুটি জন্মতারিখ উল্লেখ আছে।অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথিতে ভি কে সিংয়ের জন্মতারিখ উল্লেখ আছে ১৯৫০ সালের ১০ মে। তিনি ওই জন্মতারিখ পরিবর্তনের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদন করলেও সরকার তা গ্রহণ করেনি। দ্য হিন্দু।