জন্মদিন উদ্যাপন করলেন সিরীয় প্রেসিডেন্ট বাশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সরকারের প্রকাশ করা ফাইল ছবিতে বাশার
গতকাল সরকারের প্রকাশ করা ফাইল ছবিতে বাশার

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল বুধবার তাঁর ৪৮তম জন্মদিন উদ্যাপন করেছেন। মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের হুমকি দৃশ্যত কমে আসার মধ্যে জন্মদিন পালন করলেন।
প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন জানাতে সরকারপন্থী একটি গোষ্ঠীর পক্ষ থেকে গতকাল রাজধানী দামেস্কে এক গাড়ি শোভাযাত্রায় যোগ দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
যুক্তরাজ্যে পড়াশোনা করা চক্ষুরোগ বিশেষজ্ঞ প্রেসিডেন্ট আসাদ তিন সন্তানের জনক। তিনি তাঁর বাবা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের স্থলাভিষিক্ত হন।
প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদ ২০০০ সালে মারা যান। এক গাড়ি দুর্ঘটনায় ভাই বাসেল নিহত হওয়ার পর বাশার অপ্রত্যাশিতভাবে উত্তরাধিকারসূত্রে পদে অধিষ্ঠিত হন। এএফপি।