জন্মদিনে কুকুরের মুখে আনন্দের হাসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিনে প্রিয় খাবার পেয়ে খুশি হওয়ারই কথা রিলের। কিন্তু সেই খুশির রেশ মুখে হাসি হয়ে ফুটবে—এ তো অবাক কাণ্ড! কারণ রিলে মানুষ নয়, একটি পোষা কুকুর। এবার নিয়ে দুবার নিজের জন্মদিনে হেসেছে রিলে। পর পর সাজানো দুটি ছবি তা-ই বলে। প্রথম জন্মদিনে যেন মুচকি হেসেছিল সে। দ্বিতীয় জন্মদিনে যেন তা অট্টহাসি। রিলের জন্মদিনের এসব ছবি বিশ্বের অনেক সংবাদপত্র ও ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। রিলের মালিক ২৩ বছরের তরুণী মাউরিন র‌্যাভেলো জানান, বন্ধুদের আবদার ফেলতে না পেরে এ বছরও তিনি প্রিয় কুকুরটির জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। রঙিন সাজে সাজান ঘরদোর। অনুষ্ঠানে রিলের সামনে যখন কেক ও খাবারের প্লেট আনা হয়, তখন সে দাঁত বের করে এমন মুখভঙ্গি করে, যা সরব হাসির আদল হয়ে ওঠে। র‌্যাভেলো ক্যামেরাবন্দী করেন ওই বিরল মুহূর্তটি। র‌্যাভেলো বলেন, রিলে প্রায়ই এমনসব মুখভঙ্গি করে, যা অন্যসব কুকুরের মধ্যে দেখা যায় না। অরেঞ্জ অনলাইন।