জন্মদিনে প্রকাশিত হলো চে’র নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবী চে গুয়েভারার জন্মদিনে প্রকাশিত হয়েছে তাঁর অপ্রকাশিত বই ফিলোসোফিকাল নোটস। কিউবার রাজধানী হাভানার আন্তর্জাতিক প্রেস সেন্টারে গতকাল বৃহস্পতিবার বইটির প্রকাশনা উৎসব হয়।গতকাল ছিল চের ৮৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ওশান প্রেস ও ওশান সাউথ পাবলিশিং হাউস বইটি প্রকাশ করেছে। ১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনায় বিপ্লবী এই নেতার জন্ম।এর আগে প্রকাশিত চের লেখা ক্রিটিক্যাল নোটস অন ইকনোমিক্স এবং নতুন বই ফিলোসোফিকাল নোটস—দুটি বইয়ে তাঁর মার্কসবাদী চিন্তাধারার ভিত্তিকে তুলে ধরেছে।বইতে চের জীবনের তিনটি অধ্যায়ের ঘটনাবলির বিবরণ রয়েছে। চের কৈশোর ও তারুণ্য, তানজানিয়া, প্রাগ ও কিউবায় অবস্থানকালে তাঁর চিন্তাচেতনার লিখিত বিবরণ এবং বলিভিয়াতে পৌঁঁছানোর পর চে যে কাজ শুরু করেছিলেন তা তুলে ধরা হয়েছে নতুন এই বইয়ে। সিএনএ।