জন্মদিনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থীনেত্রী অং সান সু চি গতকাল রোববার তাঁর দলের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। নিজের ৬৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।গত প্রায় এক দশকের মধ্যে অং সান সু চি এই প্রথম নেতা-কর্মী, সন্তান আর ভক্তদের নিয়ে মুক্ত বাতাসে জন্মদিন উদ্যাপন করলেন।গত দুই দশকের মধ্যে বেশির ভাগ সময় গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন সু চি। সর্বশেষ টানা সাত বছরের গৃহবন্দিত্ব থেকে গত বছরের নভেম্বর মাসে তিনি মুক্তি পান। এর আগের জন্মদিনগুলোতে সারা বিশ্বে সু চির ভক্তরা তাঁর মুক্তি দাবি করেন।মায়ের জন্মদিন উপলক্ষে সু চির ছোট ছেলে কিম অ্যারিস গতকাল যুক্তরাজ্যথেকে মিয়ানমারে ছুটে যান। ইয়াঙ্গুন বিমানবন্দরে ছেলেকে স্বাগত জানান সু চি। ছেলেকে কাছে পেয়ে শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী বলেছেন, ‘আমি খুবই খুশি!’ জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জড়ো হওয়া শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন । সর্বশেষ গত নভেম্বরে মায়ের মুক্তির পর সু চির সঙ্গে অ্যারিসের দেখা হয়।দিনটি উপলক্ষে ইয়াঙ্গুনের সেই লেকপাড়ের বাড়িটিতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সু চির স্বজন ও ঘনিষ্ঠ লোকজন উপস্থিত ছিলেন। পরে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন সু চি। সেখানে এক বক্তৃতায় সু চি বলেন, ‘আমার জন্মদিনে একটাই প্রার্থনা, তা হচ্ছে সবার জন্যশান্তি এবং এই শান্তি প্রতিষ্ঠার জন্যআমাদের সবাইকে কাজ করতে হবে।’এনএলডির নেতারা জানান, দিনটি উদ্যাপনে অন্য বছরের মতো এবারও তাঁরা পায়রা, চড়ুই পাখি ও বেলুন ওড়ান। কিন্তু বিশেষত্ব হলো, এবার তাঁদের নেত্রী তাঁদের সঙ্গে আছেন।১৯৯০ সালের পর গত ৭ নভেম্বর প্রথম মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিলুপ্ত ঘোষণা করায় ওই নির্বাচনে এনএলডি অংশ নিতে পারেনি। নির্বাচনের কয়েক দিন পর সু চিকে মুক্তি দেওয়া হয়। ওই নির্বাচনে সামরিক জান্তা সমর্থিত রাজনৈতিক দলগুলো নির্বাচনে জয়ী হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অভিযোগ, নির্বাচনে জালিয়াতি ও ভয়ভীতি দেখানো হয়েছে।১৯৪৫ সালের ১৯ জুন রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন) জন্মগ্রহণ করেন সু চি। গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে তাঁকে শান্তিতে নোবেল দেওয়া হয়। সর্বশেষ ২০০৩ সালে তিনি গ্রেপ্তার হন।২০১০ সালে মুক্তির পর থেকেই সু চি গণতন্ত্রের পক্ষে নানা কথা বললেও বাস্তব চিত্র মোটেও পাল্টায়নি। এখনো প্রায় দুই হাজার রাজনীতিবিদকে বন্দী করে রাখা হয়েছে। তা ছাড়া সু চির কর্মকাণ্ড পর্যবেক্ষণে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে। এএফপি ও এপি।