জন্মদিনে হাসপাতাল ছাড়লেন থাই রাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ টানা এক বছর চিকিৎসাধীন থাকার পর গতকাল রোববার তাঁর ৮৩তম জন্মদিনের উৎসবে যোগ দিতে হাসপাতাল থেকে রাজপ্রাসাদে ফিরেছেন। রাজার জন্মদিন উপলক্ষে পুরো থাইল্যান্ডে উৎসবমুখর পরিবেশ ছিল। প্রাসাদে ফিরে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন। থাইল্যান্ডের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে রাজা ভূমিবলের কোনো ভূমিকা না থাকলেও তাঁকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয়। সে কারণে প্রতিবছর দেশজুড়ে মহাসমারোহে তাঁর জন্মদিন উদ্যাপন করা হয়। এএফপি।