জন্মশতবর্ষ পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রয়াত জননেতা জ্যোতি বসুর জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। বেঁচে থাকলে এদিন তাঁর বয়স হতো ১০১ বছর। তাঁর জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে গতকাল পশ্চিমবঙ্গজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছরের ৮ জুলাই থেকে বছরব্যাপী জ্যোতি বসুর জন্মশতবর্ষ পালনের কর্মসূচি নেয় বামফ্রন্ট। বছরব্যাপী জন্মশতবর্ষ পালনের নানা কর্মসূচির পর গতকাল গোটা রাজ্যে পালিত হয় শতবর্ষ পূর্তি উৎসব। ১৯১৪ সালের এই দিনে কলকাতায় জ্যোতি বসুর জন্ম হয়। জ্যোতি বসু প্রয়াত হন কলকাতায় ২০১০ সালের ১৭ জানুয়ারি।
কলকাতা প্রতিনিধি