জবাব চায় জাকার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাচারকারীদের অর্থ দিয়ে আশ্রয়প্রার্থীবাহী নৌযান ফেরত পাঠানোর অভিযোগের ব্যাপারে অস্ট্রেলিয়ার কাছে স্পষ্ট জবাব চেয়েছে ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাসির গতকাল শনিবার বলেছেন, অস্ট্রেলিয়ার ওই পদক্ষেপ সত্যি হলে তা দেশটির জন্য আরেক দফা নিচে নামা হবে। অস্ট্রেলিয়ার নৌবাহিনী একটি নৌযানের গতিরোধ করার পর একজন অভিবাসন কর্মকর্তা সেটি ইন্দোনেশিয়ায় ফেরত পাঠাতে ক্যাপ্টেন ও পাঁচ নাবিককে পাঁচ হাজার ডলার করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এএফপি