জয়ে আশাবাদী নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন নওয়াজ শরিফ। শেষ মুহূর্তে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতি জনসমর্থন বাড়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন পিএমএল-এন নেতা।

পাঞ্জাবের উত্তর ও মধ্যাঞ্চল পিএমএল-এনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু সেখানেই ইমরানের প্রতি ব্যাপক জনসমর্থন লক্ষ করা গেছে।

ডন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘বেনজির ভুট্টো যখন মাঠে ছিলেন, তিনিও তখন ওই অঞ্চলে বিপুলসংখ্যক মানুষের সমাগম করতেন। ১৯৯৭ সালেও বড় বড় সমাবেশ করেছিলেন তিনি। কিন্তু সেবার আমরা দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হয়েছিলাম।’ পাল্টা প্রশ্ন করে নওয়াজ বলেন, ‘আপনারা কীভাবে বলেন, ভোটাররা আমাদের প্রতি সন্তুষ্ট নয়। আমি অনেক সমাবেশ করেছি। লোকজনের কাছ থেকে খুবই সাড়া পাচ্ছি।’  ডন।