জরিপকারী নাকি বাজিকরদের বিশ্বাস করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকে বিশ্বাস করবেন? জাতীয় জরিপ সংস্থাগুলোকে, নাকি বাজিকরদের? গুজরাটের বিধানসভা নির্বাচন নিয়ে তারা ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। নির্বাচন-পরবর্তী জনমত জরিপের পর বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠান বলছে, রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি ১২০-১৪০টি আসন পাবে। কিন্তু বাজিকরেরা বলছে, ১০০টির বেশি আসন পেতে বিজেপিকে বেগ পেতে হবে।যদি জরিপকারীদের কথা ঠিক হয়, তাহলে নরেন্দ্র মোদির জাতীয় আকাঙ্ক্ষা ত্বরান্বিত হবে। আর যদি বাজিকরদের কথা ঠিক হয়, তাহলে নরেন্দ্র মোদি আবার জয়ী হবেন ঠিকই। তবে তাঁকে অনেক কিছু হারাতে হবে।২০০৭ সালে এই রাজ্যের বিধানসভা নির্বাচনে মোদির নেতৃত্বাধীন বিজেপি ১১৭ আসনে জয়ী হয়েছিল। মোদির জাতীয় পর্যায়ের ভবিষ্যৎ নির্ভর করছে বিধানসভা নির্বাচনের ফলাফলের ওপর, তাঁকে কমপক্ষে ২০০৭ সালের ফলাফল ধরে রাখতে হবে।স্থানীয় পর্যবেক্ষকেরা জানান, এই নির্বাচনে নিয়ে বাজির বাজার বেশ চড়া। ইতিমধ্যে গুজরাটের নির্বাচনী ফলাফল নিয়ে পাঁচ হাজার কোটি রুপির বাজির ধরা হয়ে গেছে। গত সোমবার রাজ্যে দ্বিতীয় দফা ভোট হয়।ছয় দিন আগে বাজিকরেরা বিজেপির ১০০ আসনের জয় নিয়ে যে বাজি ধরেছিল, গতকাল বুধবার সেই বাজি ধরা বাড়িয়ে দিয়েছে। তখন তারা বলেছিল, বিজেপি ১০০ আসনে জিতলে তারা ১০০ পয়সার বিপরীতে ১১৪ পয়সা দেবে। এখন তারা বলছে, ওই একই ফলাফলের জন্য তারা ১০০ পয়সার বিপরীতে ১১৭ পয়সা দেবে। তবে কংগ্রেসের ৬৫ আসনের বেশিজয়ের ব্যাপারে যে বাজি ধরা হয়েছিল, সেখানে কোনো পরিবর্তন করা হয়নি।আজ বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পরই সবকিছু পরিষ্কার হবে।টাইমস অব ইন্ডিয়া।