জরিপে এগিয়ে ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি অঙ্গরাজ্য ফ্লোরিডা ও ওহাইওতে জনমত জরিপে এগিয়ে আছেন বারাক ওবামা। নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই জনমত জরিপ চালায় কুইনিপিয়াক ইউনিভার্সিটি, নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ।আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জরিপের ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির চেয়ে শতকরা ৯ ভাগ ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ওবামা। এই জরিপে ফ্লোরিডা অঙ্গরাজ্যে বারাক ওবামা শতকরা ৫৩ ভাগ ও মিট রমনি ৪৪ ভাগ ভোট পেয়েছেন। আবার ওহাইও অঙ্গরাজ্যে বারাক ওবামা পেয়েছেন শতকরা ৫৩ ভাগ ভোট, যেখানে মিট রমনি পেয়েছেন ৪৩ ভাগ। গত আগস্টে চালানো জরিপের ফলাফলের তুলনায় বর্তমানে ভালো অবস্থানে রয়েছেন ওবামা। আগের জরিপের ফলাফলে ওবামা শতকরা ৪৯ ভাগ ও রমনি ৪৬ ভাগ ভোট পেয়েছিলেন। দলের বার্ষিক সম্মেলনের পর থেকে ওবামার অবস্থান ভালো হতে শুরু করেছে। দ্য হিন্দু অনলাইন।