জরিপে চাভেজের উত্তরসূরি এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় আগামী মধ্য এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে প্রয়াত বিপ্লবী নেতা হুগো চাভেজের উত্তরসূরি নিকোলা মাদুরো বিরোধীদলীয় প্রার্থী হেনরিক ক্যাপ্রিলেসের চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে রয়েছেন।গত মঙ্গলবার ভেনেজুয়েলার একটি বেসরকারি জরিপ সংস্থা জানায়, ৫৩ শতাংশ নাগরিক চাভেজের ভাইস প্রেসিডেন্ট ও পছন্দের উত্তরসূরি মাদুরোকে ভোট দেবেন। আর ৩৫ শতাংশ নাগরিক বিরোধী নেতা হেনকির ক্যাপ্রিলেসকে ভোট দেওয়ার কথা জানান। চাভেজের মৃত্যুর দুই সপ্তাহ আগে প্রকাশিত জরিপের চেয়ে বর্তমান জরিপে মাদুরো অনেক বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন। এএফপি।