জরিপে রমনির চেয়ে এগিয়ে ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে এগিয়ে আছেন। গতকাল বুধবার প্রকাশিত এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।দ্য ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের জরিপে দেখা যায়, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রমনির প্রতি সমর্থন রয়েছে ৪০ শতাংশ মানুষের। তাঁর প্রতি নেতিবাচক মনোভাব ৪৯ শতাংশ মার্কিনের। গত মে মাসে তাঁর প্রতি নেতিবাচক মনোভাব ছিল ৪৫ শতাংশের। অন্যদিকে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি সমর্থন জানিয়েছেন ৫৩ শতাংশ মানুষ। এএফপি।