জরিমানা তিনগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার আদালত দেশটির ভোক্তাদের ‘বিভ্রান্ত করার’ দায়ে ব্যথানাশক নিউরোফেনের ব্রিটিশ প্রস্তুতকারী রেকিট অ্যান্ড বেনকিজারের জরিমানা তিনগুণ বাড়িয়েছে। প্রতিষ্ঠানটি নির্দিষ্ট ধরনের ব্যথা যেমন মাইগ্রেন ও দুশ্চিন্তাজনিত মাথাব্যথার জন্য আলাদা মোড়কে ওষুধ ছেড়েছে। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় আদালত গত বছর বলেছিলেন, আলাদা ধরনের বলা হলেও ওষুধগুলো আসলে একই। গত এপ্রিলে এ জন্য রেকিটকে ১৭ লাখ ডলার জরিমানা করা হয়। তবে অস্ট্রেলিয়ার ভোক্তা অধিকার দেখভাল করা সংস্থা ওই অঙ্ক খুব কম বলে মন্তব্য করে। এর পরিপ্রেক্ষিতে আদালত গতকাল শুক্রবার জরিমানা বাড়িয়ে তিনগুণের কিছু বেশি (৬০ লাখ ডলার) করেন। বিচারকেরা বলেছেন, রেকিট এবং ভবিষ্যতের অন্য সম্ভাব্য অনিয়মকারীরা যাতে জনস্বার্থবিরোধী কাজ করার আগে দ্বিতীয়বার ভাবে, তা নিশ্চিত করাই এ সাজার লক্ষ্য।