জরিমানার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ এমপিরা অভিমত দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো উগ্রবাদ ও বিদ্বেষমূলক বিষয় ওয়েবসাইট থেকে তুলে নিতে ব্যর্থ হওয়ার জন্য তাদের কোটি কোটি পাউন্ড জরিমানা করা উচিত। হাউস অব কমন্সের স্বরাষ্ট্রবিষয়ক কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে ধনী ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনলাইনে থাকা অবৈধ ও বিপজ্জনক বিষয়বস্তু নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া থেকে ‘লজ্জাজনকভাবে দূরে’ রয়েছে। যুক্তরাজ্যে গত বছর ব্রেক্সিট নিয়ে গণভোটের কিছুদিন আগে লেবার দলের এমপি জো কক্স এক উগ্র ডানপন্থী অস্ত্রধারীর হাতে খুন হন। তখন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, বহুজাতিক সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো জনগণের নিরাপত্তার চেয়ে ব্যবসায়িক লাভ-লোকসানের দিকে বেশি জোর দেয়। কপিরাইট আইনের লঙ্ঘন করা কোনো বিষয় ওয়েবসাইটে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলা হয়। কিন্তু বিদ্বেষপূর্ণ বা অবৈধ বিষয়বস্তুর ক্ষেত্রে তারা ‘হস্তক্ষেপ থেকে বিরত থাকা’ নীতি গ্রহণ করে।