জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গতকাল বুধবার ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান সাইবেরিয়ায় জরুরি অবতরণ করে। ২৭০ যাত্রী ও ১৬ জন ক্রু নিয়ে বোয়িং-৭৪৭ বিমানটি লন্ডন থেকে বেইজিং যাচ্ছিল। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানটি সাইবেরিয়ার ইরকুটস্ক বিমানবন্দরে জরুরি অবতরণের পর যাত্রীদের স্থানীয় হোটেলে নেওয়া হয়। এএফপি।