জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের পবিত্র মদিনা নগরে গতকাল রোববার সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করলে এর ২৯ জন যাত্রী আহত হয়েছেন। বিমান সংস্থাটির মুখপাত্র জানান, উড়োজাহাজটি ইরানের মাশহাদ নগর থেকে ৩১৫ জন যাত্রী নিয়ে আসছিল। আহতদের মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিমানটির ধরন বা এর জরুরি অবতরণের কারণ জানানো হয়নি। তবে অনলাইনে প্রকাশিত ভিডিও দৃশ্য থেকে মনে হয় উড়োজাহাজটির পেছনের অবতরণ গিয়ার সময়মতো নামেনি। বিমানটি রানওয়েতে নেমে মাটি ঘেঁষে চলার সময় আগুনের শিখা বের হতে থাকে। এএফপি।