জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোঁয়াশার কারণে দক্ষিণ মালয়েশিয়ার জোহর রাজ্যের দুটি জেলায় গতকাল রোববার জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রতিবেশী ইন্দোনেশিয়ার দাবানল থেকে ওই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ায় গতকাল বায়ুদূষণ ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। দাবানলের ঘন ধোঁয়া ও কুয়াশা মিশে সৃষ্ট ধোঁয়াশা আশপাশের কয়েকটি দেশে ছড়িয়ে পড়ছে। অভিযোগ রয়েছে, পাম চাষের উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বনের ভেতর বেআইনিভাবে আগুন দেওয়ায় গত সোমবার দাবানল ছড়িয়ে পড়ে। মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে ধোঁয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় জোহর রাজ্যের মুয়ার ও লেদাং এলাকায় গতকাল জরুরি অবস্থা জারি করে সরকার। ধোঁয়াশার কারণে আড়াই লাখ বাসিন্দার মুয়ারে গত বৃহস্পতিবার থেকে শত শত স্কুল বন্ধ রাখা হয়েছে। এএফপি ও রয়টার্স।