জরুরি অবস্থা তুলে নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সেনা-সমর্থিত সরকার দেশে তিন মাস ধরে বহাল জরুরি অবস্থা ও রাতের কারফিউ তুলে নেওয়ার পরিকল্পনা করছে। সরকারের দুটি এবং নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এ কথা জানিয়েছে। সেনাবাহিনী মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর ক্ষমতায় আসা সেনা-সমর্থিত সরকার গত ১৪ আগস্ট জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করে। এ দিনই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা মুরসির সমর্থকদের কায়রোর দুটি বিক্ষোভস্থল থেকে উচ্ছেদ করে। রয়টার্স।