জর্জ ফার্নান্দেজ নিখোঁজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী, সংযুক্ত জনতা দলের প্রবীণ নেতা জর্জ ফার্নান্দেজকে খুঁজে পাচ্ছেন না তাঁর বন্ধুবান্ধব ও স্বজনেরা। অভিযোগ উঠেছে, জর্জেরই সাবেক স্ত্রী লায়লা কবির ও তাঁর ছেলে শান তাঁকে লুকিয়ে রেখেছেন। জর্জ এখন অসুস্থ। বয়স ৮০। দুরারোগ্য রোগে আক্রান্ত। এখন আর কাউকে চিনতেও পারেন না।জানা গেছে, জর্জ ফার্নান্দেজের ২৫ কোটি রুপির সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য জর্জের অসুস্থতার সুযোগ নিয়ে বিবাহবিচ্ছেদ হওয়া স্ত্রী লায়লা কবির ছেলে শানকে নিয়ে ফের চলে এসেছেন নয়াদিল্লির জর্জের বাসভবনে। সেখানেই জর্জের চিকিত্সার জন্য অবস্থান করছিলেন লায়লা ও শান। অথচ কদিন হলো জর্জের কোনো খবর নেই। জর্জের চার ভাই এখনো খোঁজ পাচ্ছেন না তাঁর। নয়াদিল্লিতে জর্জের বাড়িতে গিয়ে তাঁরা দেখেছেন, দরজায় তালা ঝুলছে।জর্জ ছিলেন একসময় ভারতের নামী এক শ্রমিকনেতা। তিনি বিয়ে করেছিলেন লায়লা কবিরকে। দুই দশক আগে লায়লার সঙ্গে জর্জের বিবাহবিচ্ছেদ হয়।