জর্জিয়া ও রাশিয়ার মধ্যে যুদ্ধ-পরবর্তী প্রথম বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জিয়া ও রাশিয়ার মধ্যে যুদ্ধ-পরবর্তী প্রথম সরাসরি কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাইয়া পানজিকিদে গতকাল সোমবার এ খবর জানিয়েছেন। মাইয়া পানজিকিদে সাংবাদিকদের জানান, জর্জিয়ার প্রধানমন্ত্রী বিদজিনা ইভানিশভিলির রাশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি জুরাব অ্যাবাশিদজে চলতি সপ্তাহে ইউরোপে রাশিয়ার কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন। তবে ওই বৈঠকের স্থান এখনো জানানো হয়নি। বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত সাউথ ওসেটিয়া অঞ্চলের দখল নিয়ে জর্জিয়া ও রাশিয়ার মধ্যে ২০০৮ সালে যুদ্ধ হয়। এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। এএফপি।