জর্ডানে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে গতকাল শুক্রবার জর্ডানের রাজধানী আম্মানসহ কয়েকটি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। পুলিশ জানায়, আম্মান শহরের কেন্দ্রে তিন হাজারের মতো মানুষ হাতে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়। এ ছাড়া মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। জর্ডানের অন্যান্য শহরেও দুই হাজারের মতো মানুষ বিক্ষোভ করেছে বলে পুলিশ জানিয়েছে। দেশটির শক্তিশালী মুসলিম ব্রাদারহুড রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে এ বিক্ষোভের ডাক দেয়।এর আগে তিউনিসিয়ায় গণ-অভ্যুত্থানে প্রেসিডেন্ট বেন আলী ক্ষমতাচ্যুত হন। এর পর থেকে আরব দেশগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এএফপি।