জর্ডানে ১২ হাজার টন ইউরেনিয়ামের সন্ধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্ডানের মধ্যাঞ্চলে ১২ হাজার ৩০০ টন ইউরেনিয়ামের সন্ধান পেয়েছে ফরাসি পারমাণবিক কোম্পানি অ্যারিভা।রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা জানায়, অ্যারিভা গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, জর্ডানের মধ্যাঞ্চলে ১২ হাজার ৩০০ টন ইউরেনিয়ামের মজুদ পাওয়া গেছে। জর্ডান বলছে, তাদের কাছে ১২০ কোটি টন যে ফসফেট মজুদ আছে, তাতে আনুমানিক এক লাখ ৩০ হাজার টন ইউরেনিয়াম রয়েছে।জর্ডান পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করছে, ইউরোনিয়াম যার জন্য অপরিহার্য। এএফপি।