জর্ডানের সাবেক গোয়েন্দাপ্রধানের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির দায়ে জর্ডানের সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ আল-দাহাবিকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানী আম্মানের একটি আদালত। গোয়েন্দাপ্রধানের দায়িত্ব পালনের সময় তিনি অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেছিলেন বলে প্রমাণিত হওয়ার পর আদালত এ রায় দেন।মোহাম্মদ আল-দাহাবি ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত জর্ডানের গোয়েন্দাপ্রধানের দায়িত্ব পালন করেন। কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তাঁকে রাষ্ট্রীয় কোষাগারে তিন কোটি মার্কিন ডলার জমা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গত ফেব্রুয়ারিতে তাঁকে আটক করা হয়। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন তিনি। দাহাবির সমর্থকদের দাবি, তাঁকে রাজনৈতিক ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে। এএফপি।