জলদস্যুর কবল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ব্রিটিশ দম্পতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ৩৮৮ দিন পর মুক্তি পেয়ে দেশে ফিরছেন ব্রিটিশ দম্পতি পল ও র্যাচেল চেন্ডলার। গত রোববার তাঁদের মুক্তি দেওয়া হয়। ওই দিনই তাঁরা দেশে ফেরার উদ্দেশ্যে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্রিটিশ হাইকমিশনে যান।কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর পল ও র্যাচেল ২০০৯ সালের অক্টোবরে একটি প্রমোদতরীতে যাত্রা শুরু করেন। জলদস্যুরা তাঁদের জিম্মি করে ৪০ লাখ পাউন্ড মুক্তিপণ দাবি করে। বিবিসি।