জলপাইগুড়িতে সাইকেলবোমা বিস্ফোরণে নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সাইকেলবোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে জলপাইগুড়ি শহরের কাছে বাজরাপাড়া সেতুতে এ ঘটনা ঘটে। এ সময় সেন্টপলস স্কুলসংলগ্ন এই সেতুর ওপর দিয়ে অনেক মানুষ যাতায়াত করছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গের পুলিশের আইজি শশীকান্ত পূজারি। সিআইডির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আহত ব্যক্তিদের জলপাইগুড়ি ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এই বোমা বিস্ফোরণের পেছনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলওর হাত থাকতে পারে।