প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলন সামনে রেখে আজ রোববার নিউইয়র্কে ‘পিপলস ক্লাইমেট মার্চ’ নামে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে, ইতিহাসের সবচেয়ে বড় এই জলবায়ু শোভাযাত্রায় এক লাখের বেশি মানুষ অংশ নেবেন। পরিবেশবাদী, আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাসহ এক হাজার ৫০০ সংগঠন এর আয়োজক। নিউইয়র্কের সময় বেলা সাড়ে ১১টায় কলম্বাস সার্কেল থেকে এই শোভাযাত্রা শুরু হবে। এএফপি