জলবায়ু পরিবর্তন ইস্যুতে ইইউর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি যৌথ ঘোষণায় আফ্রিকার দেশগুলো সই করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলেছে, ওই ঘোষণায় আফ্রিকার স্বার্থকে প্রাধান্য না দিয়ে ইইউর স্বার্থ রক্ষা করার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গত রোববার ইইউ ও আফ্রিকার দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত দুই দিনের সম্মেলন শুরু হয়। গতকাল সোমবার ছিল সমাপনী দিন। এ দিন একটি যৌথ ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু আফ্রিকার দেশগুলো তাতে সই না করায় শেষ পর্যন্ত যৌথ ঘোষণা ছাড়াই সম্মেলন শেষ হয়। এএফপি।