জলবায়ু পরিবর্তন 'নতুন যুগে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানীরা বলছেন, বিশ্ব এখন জলবায়ু পরিবর্তন পরিস্থিতির নতুন এক যুগে। তাঁদের ভাষ্যমতে, বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড এমন এক সীমায় পৌঁছেছে, যা আগামী কয়েক প্রজন্মে কিংবা তাঁদের জীবদ্দশায় কমবে না। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) হিসাবমতে, শিল্প বিপ্লবের আগে বায়ুমণ্ডলে প্রতি ১০ লাখে ২৭৮ কণা কার্বন ডাই-অক্সাইড ছিল। ডব্লিউএমওর বার্ষিক গ্রিন হাউস বুলেটিনে দেখা যায়, সামগ্রিকভাবে ২০১৫ সালে প্রথমবারের মতো বায়ুমণ্ডলে গড়ে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ছিল প্রতি ১০ লাখে ৪০০ কণা। এটি পৃথিবীতে প্রাকৃতিক ভারসাম্যের এক নির্দেশক। বলা হচ্ছে, মানব কর্মকাণ্ড প্রাকৃতিক ভারসাম্যকে পাল্টে দিয়েছে। ২০১৫ সালে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ছিল শিল্প বিপ্লব পূর্ব যুগের তুলনায় গড়ে ৪৪ শতাংশ ওপরে।
গার্ডিয়ান