জলবায়ু পরিবর্তনের পদক্ষেপে ভারতের পিছিয়ে থাকা ঠিক হবে না: মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘কোপেনহেগেন সম্মেলনে আমরা সামান্যই অগ্রগতি করতে পেরেছি। সম্মেলনের ফলাফলে কেউই সন্তুষ্ট হতে পারেনি। জলবায়ুর পরিবর্তন রোধে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোই একমাত্র বিকল্প উপায় এবং এ ক্ষেত্রে ভারতের পিছিয়ে থাকা ঠিক হবে না।’ গতকাল রোববার তামিলনাড়ুর থিরুভানানথাপুরাম শহরে ৯৭তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে তিনি এ কথা বলেন। খবর এএফপি ও পিটিআই।মনমোহন সিং বলেন, গত মাসের জলবায়ু সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো ও জবাবদিহিতা বিষয়ে সূক্ষ্ম মতপার্থক্য দেখা গেছে। এতে কেউ সন্তুষ্ট হতে পারেনি। তিনি বলেন, ভারতের উচিত বিশ্ব নেতাসহ অন্যদের মধ্যে জলবায়ুবান্ধব প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়া। মনমোহন বলেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং জ্বালানিনির্ভর উন্নয়নের পথে যাওয়ার জন্য বিশ্বের দেশগুলোর পালানোর কোনো সুযোগ নেই।গত মাসের জলবায়ুর সম্মেলনে ভারত ও চীনের মতো অন্যান্য দেশ দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার গুরুত্বের যুুক্তি তুলে ধরে। তারা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর জন্য আইনগত বাধ্যবাধকতা তৈরির ব্যাপারে বাধা দেয়।