জাংকার ইসির নতুন প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় কমিশনের (ইসি) পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলেন লুক্সেমবুর্গের সাবেক প্রধানমন্ত্রী জ্যঁ-ক্লদ জাংকার৷ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল শুক্রবার ইইউ নেতাদের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে৷ ইইউ’র ২৮টি দেশের মধ্যে ২৬টি দেশই জাংকারকে সমর্থন করে৷
তবে জাংকারকে প্রেসিডেন্ট মনোনীত করায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একে একটি ‘মারাত্মক ভুল’ বলে অভিহিত করেছেন৷ তিনি বলেন, এটি একটি বড় ধরনের ভুল হতে যাচ্ছে৷ খবর বিবিসির৷
ডেভিড ক্যামেরন বলেন, জাংকারকে প্রেসিডেন্ট হলে ইউরোপীয় ইউনিয়নের পুনর্গঠন-প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে৷ ৫৯ বছর বয়সী জাংকার যে পদ্ধতিতে এ পর্যায়ে উঠে এসেছেন, তা নিয়েও আপত্তি আছে ক্যামেরনের৷ জাংকার ছিলেন মধ্য-ডানপন্থী ইউরোপীয় পিপলস পার্টির (ইপিপি) প্রধান প্রার্থী৷ গত মাসে দলটি ইউরোপীয় নির্বাচনে জয়ী হন৷
ইপিপি থেকে বেরিয়ে আসা যুক্তরাজ্যের রক্ষণশীলেরা মনে করে, কমিশনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে৷