জাওয়াহিরি পাকিস্তানেই আছেন: মাইক রজার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরিও পাকিস্তানেই আছেন। এ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান মাইক রজার্স।যুক্তরাষ্ট্রের সিবিএস টিভি চ্যানেলের ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। অনুষ্ঠানটি আজ রোববার সম্প্রচার হওয়ার কথা রয়েছে।সাক্ষাৎকারে রজার্স বলেন, ‘আমার বিশ্বাস, তিনি পাকিস্তানেই আছেন।’রজার্স জানান, তিনি আশা করছেন মিসরীয় বংশোদ্ভূত আইমান আল জাওয়াহিরিকে খুঁজে বের করতে পাকিস্তানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবেন।মাইক রজার্স বলেন, ‘আমি আশা করছি, পাকিস্তান একে সহযোগিতা সম্প্রসারণের একটি সুযোগ হিসেবে দেখবে। পাকিস্তানে আত্মগোপন করে থাকা আমাদের অন্য শত্রুদের আটক করতে সহযোগিতা করবে। এভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে তারা আরও উন্মুক্তভাবে আমাদের সাহায্য করবে। তিনি বলেন, এ ক্ষেত্রে জওয়াহিরি একটি বড় উদাহরণ হবে। আল-কায়েদার শীর্ষ নেতা বিন লাদেনের মৃত্যুর মধ্য দিয়ে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সহযোগিতার সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন রজার্স।অনেকদিন ধরেই ধারণা করা হচ্ছে, জাওয়াহিরি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কোথাও আত্মগোপন করে আছেন। ওসামা বিন লাদেনের ব্যাপারেও এমন ধারণাই ছিল।কিন্তু শেষ পর্যন্ত তাঁকে পাওয়া যায় পাকিস্তানের রাজধানীর কাছেই অ্যাবোটাবাদে। ২ মে ভোরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করেন মার্কিন কমান্ডোরা।২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ার ও ওয়াশিংটনে হামলার জন্য আল-কায়েদার নিহত নেতা ওসামা বিন লাদেন ও আইমান আল জাওয়াহিরিকে দায়ী করা হয়।ওসামার মৃত্যুর পর ধারণা করা হচ্ছে, জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন প্রধান হিসেবে নিয়োগ করা হতে পারে। কিন্তু এখনো এ ব্যাপারে আল-কায়েদার পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। রয়টার্স।