প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি সিরিয়ায় যুদ্ধরত সহযোগী সংগঠন আল-নুসরা ফ্রন্টকে প্রতিদ্বন্দ্বী জিহাদি গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াই বন্ধ করার নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার এক অডিও বার্তায় তিনি আল-নুসরা ফ্রন্ট প্রধান আবু মোহাম্মদ আল-জোলানিকে নির্দেশ দিয়ে বলেন, ‘ফ্রন্টের সব যোদ্ধা যেন অবিলম্বে অন্য জিহাদি গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াই বন্ধ করে।’ এর পরিবর্তে তিনি ‘ইসলামের শত্রু, বিশেষ করে বাথপার্টি (সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের দল), শিয়াপন্থী ও তাদের মিত্র’দের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের নিয়োজিত করতে যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এএফপি।