জাকারবার্গের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বলেছেন, মার্কিন সরকারের নজরদারির তথ্য প্রকাশের ফলে ফেসবুকের মতো ইন্টারনেট কোম্পানিগুলোর ওপর ব্যবহারকারীদের বিশ্বাসে চিড় ধরেছে।
গত বুধবার ওয়াশিংটনে আটলান্টিক ম্যাগাজিনের আয়োজনে এক অনুষ্ঠানে ফেসবুক প্রধান বলেন, সরকারের উচিত তারা ইন্টারনেট কোম্পানিগুলোর কাছে সাধারণ মানুষের ব্যাপারে তথ্য চেয়ে যে অনুরোধ করে থাকে সে বিষয়ে লোকজনকে আরও স্পষ্টভাবে জানানো। তাহলে ইন্টারনেট ব্যবহারকারীদের উদ্বেগ কিছুটা হলেও কমবে। রয়টার্স।